বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে এবারের আলোচ্য বিষয় ছিল ‘ফ্যাসিজম, সৌমেন্দ্রনাথ ঠাকুর’।

পাঠচক্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক, সংগঠক ও তরুণ চিন্তাবিদরা অংশ নেন। আলোচনায় ফ্যাসিজম, রাষ্ট্রচিন্তা এবং সৌমেন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক ভাবনার বিভিন্ন দিক উঠে আসে।

বিজ্ঞাপন

আলোচনায় অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সিরাজাম মুনিরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্বাধীন সেন, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, রাজনৈতিক সংগঠক ফারুক সাদিক, জুলাই গণঅভ্যুত্থানের নেতা আরিফ সোহেল, রাজনৈতিক বিশ্লেষক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি মারুফ মল্লিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শর্মী হোসেন, তরুণ ভাবুক সর্দার আমিরুল ইসলাম এবং রাষ্ট্রচিন্তার সদস্য ফাহিম ফয়সাল নির্ঝর।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. রাশেদুল ইসলাম। পাঠচক্রে সভাপতিত্ব করেন সংগঠক, কবি ও কলামিস্ট নাহিদ হাসান।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নুর আলম নাহিদ, সাধারণ সম্পাদক এম এন জাকারিয়া খাঁন মুরাদসহ ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় পাঠ, চিন্তা ও মুক্তচিন্তার চর্চার গুরুত্ব নিয়েও মতামত তুলে ধরেন বক্তারা। বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিন্তাবিদ, সংগঠক ও তরুণদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]