Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে Juvence Right’s Net-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

Juvence Right’s Net (JRN) – কুড়িগ্রাম জেলার উদ্যোগে আজ ৭ নভেম্বর পাঁচগাছি ইউনিয়নের গাড়ুহারা এলাকায় “সুস্থ হাসি প্রকল্প” এর আওতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণসহ স্থানীয় মানুষদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মোহতাসিম বিল্লাহ, চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডা. সাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন, Juvence Right’s Net-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীগণ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান,সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য সচেতন সমাজই গড়ে তুলতে পারে সুস্থ প্রজন্ম।

Exit mobile version