ডেস্ক নিউজ
কুড়িগ্রামে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গত ২৬ জুলাই ২০২৬ কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. রায়হান আমিন রাকিব (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হিঙ্গনরায় এলাকা থেকে রায়হান আমিন রাকিবকে ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি বজলার রহমান বলেন, “কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে এই কার্যক্রম সফল করতে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”






