ডেস্ক নিউজ
“কুরআনের আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম”—এই প্রত্যয়ে কুড়িগ্রামে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের নিবেদিত হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৬ষ্ঠ জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা–২০২৭-এর জেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
আয়োজকরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা, সৌন্দর্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণকারীরা এতে অংশ নেন।
আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের কুরআন হিফযে উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ বলছে, কুরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
