মোঃ মশিউর রহমান বিপুল, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামে তিনটি সিআর মামলায় সাজা ও পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক থাকা মোঃ দলিলুর রহমান (৪৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দলিলুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার বড়ভিটা পরমালী গ্রামের কেরামত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর ৩৮৮/২৩, ৭৩/২৩ ও ৩৬/২৩ নম্বর মামলায় আদালত দলিলুর রহমানকে মোট ২ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভুরুঙ্গামারী থানা পুলিশের এফএস-১৩ টিমের সহযোগিতায় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
