ডেস্ক নিউজ
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রামের আয়োজনে আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় কুড়িগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানারআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু-এর আহ্বানে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।

