হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী

ডেস্ক নিউজ


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

প্রশিক্ষণে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে ধারণা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, বডি ওর্ন ক্যামেরার ব্যবহার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমাল ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি, আরআই পুলিশ লাইন্স মোঃ আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে প্রয়োগের মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

Exit mobile version