হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে সোহেল হোসনাইন কায়কোবাদের প্রোটোকল পদমর্যাদা অর্জনে ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ


কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ‘Warrant of Precedence-1986’ অনুযায়ী প্রোটোকল পদমর্যাদা পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছে কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটি।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে সোহেল হোসনাইন কায়কোবাদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি কুড়িগ্রাম সদর হাসপাতাল পাড়া মাদক নির্মূল ও উন্নয়ন কমিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্ব ও সহযোগিতায় কুড়িগ্রামকে মাদকমুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে কমিটির সভাপতি ওয়াহেদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক আয়নাল হক, সহসভাপতি আলহাজ্ব বেলালসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কমিটির অন্যতম উপদেষ্টা মফিউর রহমান, মতিউল ইসলাম মুকুল, আমিনুল ইসলাম, মানিক ইসলাম, অ্যাডভোকেট আলমগীর হোসেন, এস এম আনিছুর রহমান, লিমন ইসলাম, শহিদুল ইসলাম, এরশাদুল হক, বাবু ইসলাম, আলেফ মিয়া, শামিম রানা, সফিয়ার রহমান, রান্টু ইসলাম ও মাসুদ রানা মাসুমসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

Exit mobile version