বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, উপযুক্ত গোডাউন ছাড়াই চূড়ান্ত অনুমোদন?

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম

কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়ম এবং মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন যথাযথভাবে মূল্যায়ন না করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় গোডাউন না থাকা সত্ত্বেও কিছু আবেদনকারীকে চূড়ান্তভাবে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি, নির্ধারিত নীতিমালার বাইরে কাউকে ডিলারশিপ দেওয়া হয়নি।

কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানে আবেদনকারীদের গোডাউনসংক্রান্ত যোগ্যতা যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, সার বণ্টন ও বিপণন নীতিমালা অনুযায়ী ডিলারশিপের জন্য নির্ধারিত ধারণক্ষমতার উপযুক্ত গোডাউন থাকা প্রয়োজন। কিন্তু মাঠপর্যায়ে সরেজমিন তদন্তে কয়েকজন আবেদনকারীর ক্ষেত্রে প্রয়োজনীয় গোডাউন না পাওয়ার বিষয়টি উঠে আসে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, মাঠপর্যায়ের তদন্ত কর্মকর্তারা তাঁদের প্রতিবেদনে গোডাউনসংক্রান্ত ঘাটতির বিষয়টি উল্লেখ করলেও চূড়ান্ত নিয়োগের সময় তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। কীভাবে এসব আবেদনকারী চূড়ান্ত অনুমোদন পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বঞ্চিত আবেদনকারীরা।

নাম প্রকাশ না করার শর্তে মাঠপর্যায়ের এক তদন্ত কর্মকর্তা বলেন, “মাঠপর্যায়ের সরেজমিন তদন্তের পরই মূল চিত্র স্পষ্ট হয়। আমরা আমাদের রিপোর্টে গোডাউন না থাকার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম। কিন্তু ওপর মহল এ তদন্ত রিপোর্ট পরিবর্তন কিংবা এড়িয়ে গিয়েছে তা আমার জানা নাই। পরবর্তীতে কীভাবে যাদের উপযুক্ত গোডাউন নেই তাদেরকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়।”

এদিকে, নিয়োগপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও বঞ্চিত আবেদনকারীদের কয়েকজন। তাঁদের আশঙ্কা, পর্যাপ্ত ও উপযুক্ত গোডাউন ছাড়া সার সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হতে পারে। বিশেষ করে কৃষি মৌসুমে সার সরবরাহে বিঘ্ন ঘটলে কৃষকেরা সমস্যায় পড়তে পারেন। তাঁরা নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

বঞ্চিত আবেদনকারীদের দাবি, মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদনসহ নিয়োগসংক্রান্ত সব নথি পুনরায় যাচাই করা হোক। একই সঙ্গে কোনো অনিয়ম বা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, নির্ধারিত নীতিমালার বাইরে কাউকে ডিলারশিপ দেওয়া হয়নি। তবে মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদনে কী তথ্য ছিল এবং চূড়ান্ত নিয়োগের সময় সেগুলো কীভাবে মূল্যায়ন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মাঠপর্যায়ের প্রতিবেদন যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 3

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]