কুড়িগ্রামে সাইবার হয়রানির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন /
কুড়িগ্রামে সাইবার হয়রানির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

আজ ১১ এপ্রিল ২০২৬ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে পুলিশ সুপার বরাবর একটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে ‘Kurigram Exposed Ultraverse’ ও ‘Kurigram Memes Ultraverse’ নামক ফেসবুক পেজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগে বলা হয়, এসব পেজের মাধ্যমে সাধারণ মানুষের অগোচরে ছবি ও ভিডিও ধারণ করে তা মিম আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও সাইবার হয়রানির শামিল।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। একই সঙ্গে সাধারণ মানুষের সম্মান, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তারা সবসময় সচেতন ও সোচ্চার থাকবে।

একটি নিরাপদ, শালীন ও হয়রানিমুক্ত কুড়িগ্রাম গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।