নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
আগামীকাল ৩০শে মে ২০২৬ (শনিবার) সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দলীয় কার্যালয়টি কুড়িগ্রাম সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত।
আজ এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো: মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাঈন কায়কোবাদ যৌথভাবে এই কর্মসূচির কথা জানান।
নেতৃদ্বয় কুড়িগ্রাম জেলা বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থেকে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল সফল করার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।
কর্মসূচিকে কেন্দ্র করে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
