হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ মামলায় জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

শব্দদূষণ নিয়ন্ত্রণে কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে চারটি পৃথক মামলায় অর্থদণ্ড আরোপের পাশাপাশি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

শব্দদূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষ করে যানবাহনে উচ্চ শব্দের হর্নের ব্যবহার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। এ ধরনের দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন, কুড়িগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version