ডেস্ক নিউজ
যক্ষ্মা রোগ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলায় আধুনিক nPOC (MiniDock) মেশিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল (এমবিডিসি) পরিচালক ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ইনচার্জ ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে যক্ষ্মা শনাক্ত করা সম্ভব হবে। এতে রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে অশনাক্ত রোগী শনাক্ত করা সহজ হবে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা আশা করছেন, কুড়িগ্রামের সাধারণ মানুষের জন্য আধুনিক মলিকুলার যক্ষ্মা নির্ণয় সেবা আরও সহজলভ্য হবে। ফলে যক্ষ্মার মিসিং কেস কমানো এবং দ্রুত চিকিৎসার আওতায় আনার ক্ষেত্রে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






