বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে মহান বিজয় দিবসে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াতের চামড়ার গোলা কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

র‍্যালিতে অংশগ্রহণ করেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি জহুরুল ইসলাম, সদর উপজেলা আমীর শামসুল হুদা মিঠু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালিতে জেলা জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]