ডেস্ক নিউজ
সারা দেশে চলমান অস্ত্র, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ২০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ০৩ মে রাত থেকে পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ও জুয়াবিরোধী অভিযান চালানো হয়। এর মধ্যে রাজারহাটে ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ৩ জন, সদর থানায় ১.৩০ গ্রাম হেরোইনসহ ৭ জন, ফুলবাড়ীতে ১৫ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন, উলিপুরে ১২ পিস ইয়াবাসহ ১ জন, ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ ৪ জন, রাজিবপুরে ৩০ পিস ইয়াবাসহ ১ জন এবং রৌমারীতে ১৪ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ১.৩০ গ্রাম হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও রাজারহাটে জুয়া খেলার সময় হাতেনাতে আরও ২ জনকে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম জানান, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় জেলার মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এ অভিযান নিয়মিতভাবে চলবে।”

