
ডেস্ক নিউজ
কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি-এর সঙ্গে উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) কুড়িগ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট চার উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো: মোস্তাফিজার রহমান (মোস্তফা), সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ সহ শীর্ষস্থানীয় নেতৃত্ব।
সভায় স্থানীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় সুরাইয়া জেরিন রনি নেতাকর্মীদের বক্তব্য শোনেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দলের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :