বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী || হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ।এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বুধবার ১৭সেপ্টেম্বর রাতে কুড়িগ্রাম পৌর শহরের ভকেশনাল মোড় এলাকায় এসব লিফলেট বিতরন করা হয়।
লিফলেট বিতরন কালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আজিজুল হক,পৌর বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবসহ অনান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পৌর বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব বলেন,সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ৩১ দফা সম্বলিত তারেক রহমানের ঘোষিত রুপরেখা এই লিফলেট বিতরণের মাধ্যমে জনগনের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামীর বাংলাদেশ গড়ার চিত্র তুলে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

লিফলেট বিতরন শেষে কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আজিজুল হক বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশবাসীর জন্য একটি আলোকবার্তাবার্তা।দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]