Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নিউজ ডেস্ক অনলাইন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। শনিবার (১ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আলোচনা সভায় রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, সমবায় সংগঠনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমতা ও সামাজিক সংহতি প্রতিষ্ঠাই টেকসই উন্নয়নের পথ।”

Exit mobile version