হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম পৌর শহরের টাপুভেলাকোপায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা।

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সাধারণ মানুষের কাছে এ-সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর শহরের শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের টাপুভেলাকোপা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, শহর সমাজসেবা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, স্থানীয় সমাজসেবক মো. ফুলবাবু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নারী-পুরুষদের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়।

Exit mobile version