
মোঃ রফিকুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রশিক্ষণ ২০২৫ এর শুভ উদ্বোধন ও জেলা স্টেডিয়াম মাঠে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছর বালক-বালিকাদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান। মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচীতে বাছাইকৃত ৪০ জন প্রশিক্ষণার্থী অর্থাৎ ২০ জন বালক ও ২০ জন বালিকা অংশ নেয়। এরপর নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ফুটবল প্রশিক্ষণ কর্মশালায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল করিম রাজু। সার্বিক সহযোগিতায় ছিলেন- গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, মাহফুজুর রহমান মজনু, কাইয়ুম ইসলাম সহ জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আপনার মতামত লিখুন :