ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে জাকির হোসেন নামে এক বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা। গতকাল গভীর রাতে উপজেলার পূর্ব কাউয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্য জাকির হোসেনের প্রায় এক বছর ধরে অনৈতিক সম্পর্ক চলছিল বলে এলাকায় গুঞ্জন ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি ওই নারীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে।
পরে স্থানীয়রা তাকে ওই নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে ঘটনাস্থলেই আটকে রাখে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
