বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মশিউর রহমান বিপুল ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট কার্যক্রমের অংশ হিসেবে পোস্টাল ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তরণ হল রুমে আনুষ্ঠানিকভাবে এ লক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত এ খুদা, জেলা মোঃ আলমগীর,কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ইউনুছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫শ’ ৯টি পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ৩ হাজার ৭শ’ ৩টি, কুড়িগ্রাম-২ (সদর–রাজারহাট ও ফুলবাড়ী) আসনে ৩ হাজার ৯শ’ ২৩টি, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ২ হাজার ১শ’ ১টি এবং কুড়িগ্রাম-৪ (চিলমারী ও রৌমারী) আসনে ৩ হাজার ৭শ’ ৮২টি পোস্টাল ভোট নিবন্ধন হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলা কারাগারের ১২ জন কারাবন্দী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করার সুযোগ পাবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, “পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। পোস্টাল ভোট প্রদানকালে ব্যালট পেপারে টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং পোস্টাল ভোট কার্যক্রমও সেই লক্ষ্যেই সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]