Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মো:মিজানুর রহমান || কুড়িগ্রাম সদর

কুড়িগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) জেলা পরিষদ হলরুমে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ৫০ জন সাংবাদিককে নিয়ে এ প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ হাসিবুর রহমান হাসিব

এসময় উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর রিসোর্স পারসন জিয়াউর রহমান এবং প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকতসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রশিক্ষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের রিসোর্স পারসন জিয়াউর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের ভূমিকা, পেশাগত দায়িত্ব, নির্বাচনকালীন নৈতিকতা ও দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের নির্বাচনকালীন রিপোর্টিং আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Exit mobile version