বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে নারীকে চাকুরী দেয়ার নামে নুরু মাষ্টারের প্রলোভন, বিচার দাবীতে মানব বন্ধন করেছে শিক্ষার্থীরা

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ি’র উত্তর রাবাইতারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরু মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অনৈতিক কর্মকান্ড,চাকুরি দেয়ার নামে এক নারীর সাথে প্রতারণা ও স্বজনপ্রীতি’র অভিযোগ এনে প্রধান শিক্ষক মোঃ নুরু মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সম্প্রতি উদ্দীপ্ত নেওয়াশী পেজে এক নারীকে চাকুরি দেয়ার নামে প্রলোভনের ভিডি ভাইরাল হয়। ওই ভিডিও আপলোড কারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেন নুরু মাস্টার। তার এহেন কর্মকান্ডে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেউ।উপরন্ত বিদ্যালয়টির শিক্ষার মান ও পরিবেশ নিয়ে দুঃশ্চিন্তায় আছেন অভিভাবকসহ স্থানীয়রা।


রবিবার ১৯ অক্টোবর দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে, অবিলম্বে প্রধান শিক্ষক মোঃ নুরুর অনৈতিক কর্মকান্ড,চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী নারীর সাথে প্রতারণা ও প্রতিষ্ঠানের নিয়োগে স্বজন প্রীতির তদন্ত পূর্বক শাস্তির দাবী জানান শিক্ষার্থীরা।এসময় অনান্যরা শিক্ষার্থীদের মধ্য শিক্ষার্থী মোঃ আসিফ মাহমুদ, ফেরদৌস বাবু উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তারা বলেন, এই বিদ্যালয়ে লেখাপড়া পরিবেশ নষ্ট করার মুলে নুরু মাস্টার দায়ী।টাকার গরমে দিনকে রাত, রাত দিন করার অনেক ঘটনা ঘটিয়েছে।কৌশলে একই স্কুলে নুরু মাস্টারের বড় ভাই, নিজের ছেলে ও নিজেই চাকুরি করছেন।টাকা ও পেশি শক্তি দেখিয়ে তার অপকর্ম ঢাকতে উর্ধতন কর্মকর্তাদের সাত পাচ বুঝিয়ে প্রতিষ্ঠানটি চরম ক্ষত্র করে যাচ্ছেন।স্কুলে মেয়ে শিক্ষার্থী উপর বদ নজর, ইঙ্গিত ও আচরণ খারাপ করলেও লাজ্ব লজ্বায় কেউ মুখ খুলার সাহস পায় না।প্রতিষ্ঠান প্রধানের এমন আচরণের প্রতিবাদে তদন্তপূর্বক শাস্তির দাবী জানান বক্তারা।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক নুরু মাস্টার বলেন,ওই নারীর সাথে জমি কেনাবেচা বিষয়ে কথা বলেছিলাম।আমাকে জমি দেয়ার বিষয়টি জানাজানি হলে ওর পরিবার থেকে আমাকে ফাঁসানো হচ্ছে।মিথ্যে ও অপপ্রচার করে আমার সম্মান নষ্ট করা হচ্ছে। আমি এ বিষয়ে আমি ফুুলবাড়ী থানায় অভিযোগ করেছি।


ফুুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন,আমরা ওই প্রধান শিক্ষকের দেয়া অভিযোগের ভিত্তিতে তদন্তের কাজ চলমান রেখেছি।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

ফুলবাড়ীতে দেড় কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

নভেম্বর 3, 2026

বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্র্যাক মোড় এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার গোরক মণ্ডপ গ্রামের মোছা. নুর বেগম (৬০) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার করঞ্জি […]