বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে দুই দিন ধরে নেই বললেই চলে লোডশেডিং

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আরিফুল ইসলাম , বাংলা ট্রিবিউন

কুড়িগ্রামে গত দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। কয়েকদিনের টানা ‘ঘণ্টায় ঘণ্টায়’ লোডশেডিংয়ের পর স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বুধবার (১২ আগস্ট) মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অধিকাংশ এলাকায় স্বাভাবিক ছিল বিদ্যুৎ সরবরাহ। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েক ঘণ্টা লোডশেডিং হয়েছে।

বিজ্ঞাপন

নেসকো কুড়িগ্রামের প্রায় ৩২ হাজার গ্রাহকের সর্বোচ্চ চাহিদা ১৩ মেগাওয়াট। অন্যদিকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জেলার সাত উপজেলায় (রৌমারী ও রাজিবপুর ছাড়া) গ্রাহক প্রায় ৫ লাখ এবং সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা প্রায় ৯০ মেগাওয়াট।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শামীম পারভেজ জানান, শুক্রবার সকাল থেকে একবারও লোডশেডিং দিতে হয়নি। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকার আশা প্রকাশ করেন তিনি।

কয়েকদিনের অসহনীয় লোডশেডিংয়ের পর স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরেছে কুড়িগ্রামবাসীর মধ্যে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]