“কুড়িগ্রামে দিশারী শিশু ফোরাম ও দূর্বার তারুণ্যে যুব ফোরাম এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত”


hamarkur6 প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৫, ৫:৪৪ পূর্বাহ্ন /
“কুড়িগ্রামে দিশারী শিশু ফোরাম ও দূর্বার তারুণ্যে যুব ফোরাম এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত”

প্লাস্টিক নিধন করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতার কার্যক্রম

কুড়িগ্রাম সদরের ট্যানারি পাড়া এলাকায় “প্লাস্টিক নিধন করি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
এই কর্মসূচির আয়োজন করে দিশারী শিশু ফোরাম ও দূর্বার তারুণ্যে যুব ফোরাম, আর সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পনসরশিপ চাইল্ড প্রটেকশন অফিসার মনি দিও এবং দিশারী শিশু ফোরাম ও দূর্বার তারুণ্যে যুব ফোরামের সদস্যবৃন্দ।

এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষায় শিশু-কিশোর ও তরুণদের ভূমিকা এবং জনসচেতনতা তৈরির একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।