নিউজ ডেস্ক অনলাইন
কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে ব্যঙ্গ করে সাদা-কালো পোস্টারে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাম্পেইন চালানোর অভিযোগ উঠেছে।
প্রাপ্ত ছবিতে দেখা যায়, অল্পবয়স্ক দুই যুবক রাতের অন্ধকারে ও দিনের আলোতে স্থানীয় বাজার, দোকানঘর ও সড়কের পাশের খুঁটিতে পোস্টার লাগাচ্ছে। এক পোস্টারে লেখা— “শেখ হাসিনাতেই আস্থা”, অপরটিতে ড. ইউনুসের ব্যঙ্গচিত্র সংবলিত লেখা— “হটাও ইউনুস, বাঁচাও দেশ”।
পোস্টারের নিচে নিষিদ্ধ সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ কাঁঠালবাড়ি ইউনিয়ন শাখা” নামে সংগঠনের নামও দেখা গেছে।
তবে এখনো পর্যন্ত ওই দুই যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, অনেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করছেন।

