ডেস্ক নিউজ
কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. ছাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী ডাচ্-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাকের সামনে ত্রিমোহনী-রাজারহাট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ছাইফুল ইসলাম উলিপুর উপজেলার ধরনীবাড়ী এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।
