হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ


কুড়িগ্রামে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

রোববার (৫ অক্টোবর) জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ার হোসেনসহ জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁর দাবি, বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত কর্মসূচি গুরুত্বের সঙ্গে পালনের জন্য জেলার সব উপজেলা শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মসূচির আওতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, মশার প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আয়োজকরা জানান।

Exit mobile version