রাফি ইসলাম , কুড়িগ্রাম সদর
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীতা ফ্লোরা দাশ, এসওএসের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোকলেছুর রহমান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা সমাজে কন্যাশিশুকে বোঝা মনে করার প্রবণতা, বাল্যবিবাহ ও মাদকের কুফল এবং নারীনেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা কন্যাশিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অতিথিদের বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
