নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘উপশাখা দায়িত্বশীল কর্মশালা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম শাকিল উপশাখা দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চরিত্র গঠন এবং শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দক্ষ নেতৃত্বের সমন্বয়ে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে হবে।
কর্মশালায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উপশাখার বিপুলসংখ্যক দায়িত্বশীল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
