হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে চীনা নাগরিকের অভিযোগ, ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে স্ত্রী নিখোঁজ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্থানীয় এক গৃহবধূকে বিয়ে করে সংসার পাতা চীনা নাগরিক আন হংওয়েই এবার প্রতারণার অভিযোগ নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন। সোমবার (২২ জুন) রাতে তিনি ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আন হংওয়েই জানান, তার স্ত্রী মোর্শেদা বেগম তাকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। এ সময় তিনি প্রায় ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার এবং তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

Exit mobile version