বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

সোহেল রানা

কুড়িগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বৈধভাবে নির্বাচিত ডিলার সহ সর্বস্তরের জনগণ।

বিজ্ঞাপন

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ গেটে মানববন্ধন করেন বৈধভাবে নির্বাচিত ডিলারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

এ সময় বৈধভাবে নির্বাচিত ডিলারদের দাবি,
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করেছেন রাজারহাট উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে লটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। শতশত মানুষের উপস্থিতিতে লটারিতে নির্বাচিত ডিলারদের নাম ঘোষণা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,একটি কুচক্র মহল ফ্যাসিস্টরা স্বচ্ছ ডিলার নিয়োগকে অনিয়মের দাবি করছেন। আমরা বৈধভাবে নির্বাচিত ডিলারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য দেন,আব্দুর রাজ্জাক রাজ, রাশেদুল ইসলাম লায়ন,আসাদুজ্জামান টিটু,
রবিউল আলম বকশি,রোকনুজ্জামান রোকন,
আঙ্গুর,সাজু মিয়া,আব্দুল মজিদ ও বেলাল সহ আরো অনেকেই।

বিজ্ঞাপন

আরও সংবাদ

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]

রাজারহাটে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে একমাত্র জিপিএ-৫ পেলেন যমজ দুই বোন

নভেম্বর 1, 2026

রাজারহাট প্রতিনিধি বাবার বেকারত্ব, সংসারের অভাব-অনটন আর নানা সীমাবদ্ধতা পেরিয়ে এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যমজ দুই বোন রহিমা সরদার ও রাবেয়া সরদার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে দুজনই জিপিএ-৫ পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাঁরাই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী। রহিমা ও রাবেয়ার বাড়ি রাজারহাট উপজেলার […]