হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ক্যান্সার আক্রান্ত নাছিমার পাশে ‘খবর সংযোগ’, দেওয়া হলো ৫০ হাজার টাকা

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্যান্সারে আক্রান্ত অসহায় নাছিমা আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাছিমার পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মিডিয়া ফ্রন্টলাইনের সুপারভাইজার (রংপুর জোন) মিনহাজুল ইসলাম, ফিল্ড রিসার্চ অফিসার নুরে হাসান সিদ্দিক ও খবর সংযোগ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি বুলবুল ইসলাম।

নাছিমা আক্তার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়ানী পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত তিনি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে সংকটে পড়েছে তাঁর পরিবার।

বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।

সহায়তা পেয়ে নাছিমা ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

এ সময় সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের নাছিমার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

Exit mobile version