বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে শহরের কলেজ মোড়ে অবস্থিত দ্য গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৮৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১০০ জনকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচিত করা হয়। এসময় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট এবং “মোরা বড় হতে চাই” বই প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান মো. মোবাশ্বের রাশেদীন, চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখত, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং মাওলানা নিজামুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাসেল মাহমুদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমানভাবে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 21

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]