রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাফিজুর রহমান রিজু (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের কিশামত পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিজু কিশামত পাইকপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ হোসেন খন্দকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে রাজারহাট থানায় নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খন্দকার মোস্তাফিজুর রহমান রিজুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
