Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ওয়াশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাফি ইসলাম ।। কুড়িগ্রাম সদর

কুড়িগ্রাম সদর উপজেলার অফিসার্স ক্লাবে ( আলোর ভুবন) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে ওয়াশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ইসমাইল হোসেন উপজেলা নিবার্হী অফিসার কুড়িগ্রাম সদর, বিশেষ অতিথি ছিলেন, নীতি ফ্লোরা দাস ম্যানেজার ওয়াল্ড ভিশন বাংলাদেশ, এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা সমাজসেবা, অফিসার , পিআইও অফিসার এবং সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি সহ কুড়িগ্রাম সদর উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যান, ভিডিএস,যুব ফোরাম ও এনজিও প্রতিনিধিবৃন্দ আরো অনেকে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উওম দাস এসইও রংপুর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

Exit mobile version