হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম জেলা প্রশাসন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

আগামী ১ জুলাই ২০২৬ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফটোকপি মেশিন ও দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version