কুড়িগ্রামে আমিরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন /
কুড়িগ্রামে আমিরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ডেস্ক নিউজ


আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভা সফল করার লক্ষ্যে জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ এর সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন কুড়িগ্রাম সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই

মতবিনিময় সভায় জনসভার প্রস্তুতি, নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিনি কুড়িগ্রামবাসীকে স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় জানানো হয়, ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জননন্দিত মানবিক নেতা ডা. শফিকুর রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম, জুলাই বিপ্লবের অগ্র সৈনিক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব মো. আখতার হোসেন ও জুলাই আন্দোলনের বিপ্লবী কণ্ঠস্বর হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিগবাতুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম

এছাড়াও জনসভায় কুড়িগ্রামের সকল সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন— খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক শবেবর রহমান, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর আমির মাস্টার শামসুল হুদা মিঠু, শহর কর্মপরিষদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, এ কে এস কাজলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।