কুড়িগ্রামে আই.বি.ডব্লিউ.এফ দ্বি-বার্ষিক জেলা সম্মেলন


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন /
কুড়িগ্রামে আই.বি.ডব্লিউ.এফ দ্বি-বার্ষিক জেলা সম্মেলন

আঃ হাকিম

কুড়িগ্রামে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) কুড়িগ্রাম জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা হলরুম অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি জনাব মু. জহুরুল ইসলামের সভাপতিত্বে ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ব্যবসা হালাল উপার্জন তাই ব্যবসা মনোযোগ দিয়ে করতে হবে কোন প্রকার ভেজাল মিশানো যাবে না, যা করব সৎ ভাবে করবো ইনশাআল্লাহ, ছোট হোক আর বড় হোক ব্যবসা শুরু করার সময় আমাদেরকে আগে সৎ উদ্দেশ্যে থাকতে হবে। তাহলে আমরা কম পুজি দিয়েও ব্যবসায় সফলতা অর্জন করতে পারব এবং আল্লাহ তায়ালার সেখানে বরকত দান করবেন। তাই দশ হাজার টাকা হলে ব্যবসার উদ্যোগ নিতে আহ্বান জানান সকলকে

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন প্রধান উপদেষ্টা আই.বি.ডব্লিউ.এফ’র কুড়িগ্রাম জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ।

বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সভাপতি আই.বি.ডব্লিউ.এফ’ রংপুর জোন। জনাব মাওঃ নিজাম উদ্দীন উপদেষ্টা আই.বি.ডব্লিউ.এফ’ কুড়িগ্রাম জেলা শাখা, জনাব আনোয়ারুল ইসলাম উপদেষ্টা কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল আই.বি.ডব্লিউ.এফ’ নাগেশ্বরী-ভূরুঙ্গামারী, জনাব অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার সাবেক সভাপতি জেলা আইনজীবী সমিতির কুড়িগ্রাম, জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান মোহাম্মাদিয়া হাসপাতাল রৌমারী কুড়িগ্রাম । সম্মেলনে আই.বি.ডব্লিউ.এফ কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।