হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জান্নাত হোটেলকে জরিমানা

কুড়িগ্রাম সদর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘জান্নাত হোটেল ও রেস্তোরাঁকে’ অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন।

শনিবার (৮ আগস্ট) জেলা প্রশাসন, কুড়িগ্রামের উদ্যোগে সদর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে অনুমোদনহীন লিকুইড ব্যবহার, ব্যবহৃত তেল সংরক্ষণ এবং মোড়কহীন দই বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের আলামত পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জান্নাত হোটেল ও রেস্তোরাঁকে অর্থদণ্ড আরোপ করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version