Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের হাসান জোবায়ের হিমেল রংপুর বিভাগীয় ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির আহ্বায়ক কমিটিতে সদস্য নির্বাচিত

অনলাইন নিউজ ডেস্ক
রংপুর বিভাগের ৮ জেলার ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সমন্বয়ে গঠিত ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে কুড়িগ্রামের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ হাসান জোবায়ের হিমেল। তিনি কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হিমেল দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজে সম্পৃক্ত এবং তাঁর দক্ষতা ও নেতৃত্বের কারণে কুড়িগ্রাম জেলা ও সমগ্র রংপুর বিভাগের ট্রাক মালিক ও পরিবহন খাতের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নতুন আহ্বায়ক কমিটি জেলা পর্যায়ের সমন্বয়, নীতি নির্ধারণ এবং সদস্যদের সমস্যার সমাধানে কার্যক্রম পরিচালনা করবে। হিমেলের কমিটিতে নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামের ট্রাক মালিক ও ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

কমিটির অন্যান্য সদস্যরা বিভাগীয় বিভিন্ন জেলার প্রতিনিধিত্ব করছেন। তারা জেলার ব্যবসায়ী ও পরিবহন খাতের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন এবং নতুন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হিমেল নির্বাচিত পদ গ্রহণের মাধ্যমে কুড়িগ্রাম জেলা ও সমগ্র রংপুর বিভাগের ট্রাক মালিক সমিতির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version