Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের সকল হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক রাখার দাবি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক বা অ্যান্টিভেনম রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সর্প দংশনে আর অবহেলা নয়—এ স্লোগানকে সামনে রেখে গ্রিন ভিলেজ ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে অংশ নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রশিদ আলী (মাস্টার), ইউএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, নাহিদ হাসান বাবু, ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের সদস্য সাইদুল হাসান সাঈদ, এক্টিভিস্টা কুড়িগ্রাম-এর সদস্য মাসুদ রানা, মারুফ খান, আব্দুর রহিম, টিআইবির সদর এসিজি সদস্য নয়ন মিয়াসহ স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সহযোগিতায় আয়োজিত মানববন্ধন শেষে সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম মজুদ রাখার আবেদন করা হয়।

Exit mobile version