নিউজ ডেস্ক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও একটি অটোরিকশাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো. মোকছেদুল হক (৩৫)। তিনি নাগেশ্বরী উপজেলার চান্দেরহাট মাস্টারটারী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে পাঁচটার দিকে পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মোকছেদুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে নাগেশ্বরী থানার পুলিশ ৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

