হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ধরলা সেতুতে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজে মালবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ ঘটনায় এক শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রলির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে অটোরিকশাটি ট্রলির ওপর উঠে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Exit mobile version