Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের ক্রিকেট পুনরুজ্জীবনে নাগরিক উদ্যোগ—ডোনেশন আহ্বান ক্যাম্পেইন ফর কুড়িগ্রামের

নিউজ ডেস্ক অনলাইন

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্তমানে ক্রিকেট অনুশীলনের জন্য মাত্র একটি কংক্রিট উইকেট রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম পরিচালনার কারণে সেটিও এখন ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ফলে জেলার শতাধিক ক্রিকেটারের অনুশীলন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্টেডিয়ামের মাঠের অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে। একমাত্র ঘাস কাটার মেশিনটি দীর্ঘদিন ধরে নষ্ট পড়ে আছে। স্থানীয়ভাবে দক্ষ মিস্ত্রি না পাওয়ায় সেটি মেরামত করা সম্ভব হচ্ছে না। ফলে মাঠে নিয়মিত খেলা আয়োজন করা তো দূরের কথা, অনুশীলনও প্রায় বন্ধের পথে।

খেলোয়াড় ও কোচদের দাবি—প্র্যাকটিসের জন্য একটি নতুন কংক্রিট পিচ এবং মাঠ রক্ষণাবেক্ষণের জন্য একটি ঘাস কাটার মেশিন জরুরি ভিত্তিতে প্রয়োজন। এই দুটি ব্যবস্থা করা গেলে জেলার ক্রিকেট কার্যক্রম আবারও সচল হবে, নতুন প্রজন্মের খেলোয়াড়দের স্বপ্ন থেমে থাকবে না।

এ পরিস্থিতিতে “ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিকেট পুনরুজ্জীবনের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে। সংগঠনটির চেয়ারম্যান ড. আতিক মুজাহিদ বলেন,

“কুড়িগ্রামের তরুণ ক্রিকেটারদের অনুশীলন বন্ধ হয়ে যাওয়া আমাদের জন্য দুঃখজনক। আমরা সবাই মিলে নতুন একটি কংক্রিট পিচ এবং ঘাস কাটার মেশিনের ব্যবস্থা করব, ইন শা আল্লাহ।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পটির মোট আনুমানিক ব্যয় প্রায় ৭০ হাজার টাকা। জেলার ক্রিকেটপ্রেমী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে ডোনেশনের আহ্বান জানানো হয়েছে।

ডোনেশনের বিকাশ নাম্বার: 01318075912

বাস্তবায়নে: ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম
আহবানে: ড. আতিক মুজাহিদ, চেয়ারম্যান, ক্যাম্পেইন ফর কুড়িগ্রাম।

চেষ্টা চলছে—কুড়িগ্রামের ক্রিকেটকে আবার প্রাণ ফিরিয়ে দিতে। 🏏

Exit mobile version