বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন, এলাকায় তীব্র ক্ষোভ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইনুল ইসলাম ।। উলিপুর

কুড়িগ্রাম উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মাঝবিল এলাকায় গঙ্গারাম নালা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জানজায়গীর ও রুপার খামার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা এ কর্মকাণ্ডে রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে এবং আশপাশের আবাদি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ধরনের ড্রেজার মেশিন ও ট্রাক্টর এবং জাম ট্রাক ব্যবহার করে সন্ধ্যা থেকে ভোর ৪,টা পর্যন্ত—একটার পর একটা গাড়িতে দ্বিগুণ মাটি কেটে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। এতে খালের তীর ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং যোগাযোগ ব্যবস্থার মারাত্মক অবনতি ঘটতেছে।

বিজ্ঞাপন

জানজায়গীর স্কুলের পার্শ্ববর্তী ধূধূ পাতার এলাকা, যা ধরনীবাড়ি, মাঝবিল ও রুপার খামারের সীমান্তবর্তী। মীনা বাজার থেকে রুপার খামারের শেষ মাথা পর্যন্ত সড়কে ভারী যান চলাচলের কারণে ধুলো, কাদা ও ভাঙাচোরা রাস্তা জনদুর্ভোগ বাড়িয়েছে।

এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেন, রাতের আঁধারে অবাধে মাটি-বালু লুটপাট চললেও কার্যকর নজরদারির অভাব রয়েছে। তাই তারা অবিলম্বে অবৈধ উত্তোলন বন্ধ করে, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এবং এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]