ডেস্ক রিপোর্ট | কুড়িগ্রাম
বাংলা নববর্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে নতুন করে সাম্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি করে।
তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতিও শ্রদ্ধা জানান এবং কুড়িগ্রামবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন।
নতুন বছরের এই আনন্দঘন মুহূর্তে তিনি পুনরায় কুড়িগ্রামবাসীকে জানান—
“শুভ নববর্ষ”।

