Site icon হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপি ‘র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা

ডেস্ক নিউজ


বাংলা নববর্ষ উপলক্ষে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

নববর্ষকে ঘিরে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে নতুন করে সাম্যের বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য উপলক্ষ।

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় দলের শীর্ষ নেতৃত্বের প্রতিও সম্মান জানিয়ে তিনি কুড়িগ্রামবাসীর কল্যাণ কামনা করেন।


নতুন বছরের এই আনন্দঘন মুহূর্তে কুড়িগ্রামবাসীকে আবারও জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা—“শুভ নববর্ষ”।

Exit mobile version