হামার কুড়িগ্রাম

কালভার্ট না থাকায় ড্রামের ভ্রাম্যমাণ পারাপারের ব্যবস্থা করল জামায়াতে ইসলামী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া (খেওনি পাড়া) এলাকায় নালার ওপর কোনো কালভার্ট বা সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ পরিস্থিতিতে স্থানীয় মানুষের যাতায়াতের সাময়িক সুবিধার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ড্রামের ভ্রাম্যমাণ পারাপারের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়দের দাবি, নালাটির ওপর একটি স্থায়ী কালভার্ট বা সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো উদ্যোগের তথ্য জানা যায়নি।

Exit mobile version